সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হালদা!

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ পেয়েছেন নির্মাতা তৌকীর আহমেদের ‘হালদা’। আগামী ৩০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর কসোভোতে অনুষ্ঠিত ১১তম ফিল্ম ফেস্টিভ্যাল দ্য গডনেস অন দি থ্রোন-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে হালদা।

এছাড়া রাশিয়াতে ১৪তম কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা ও ইতালিতে আয়োজিত ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে হালদা।কাজান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ মুসমলিম সিনেমা অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। অন্যদিকে ২১তম রেলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত।

এ বিষয়ে নির্মাতা তৌকীর আহমেদ বলেন, ‘তিন দেশের ৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়বে সিনেমাটি। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়।’

চলতি বছর তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘ফাগুন হাওয়ায়’। এটি ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউডের লগান খ্যাত অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশ থেকে সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, ফারুক আহমেদ, আফরোজা বানু প্রমুখ।

ফাগুন হাওয়ায় সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। যে কোনোদিন মুক্তির তারিখ ঘোষণা হতে পারে বলে জানান এই নির্মাতা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft