শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

হাঁটুর সমস্যা নিয়ে হাসপাতালে ম্যারাডোনা

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

হাঁটুর সমস্যা নিয়ে কলম্বিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা দিয়েগো ম্যারাডোনা। আবারও তার হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। বৃহস্পতিবার (০৮ জুন) হাসপাতালে ভর্তি হন তিনি।

ম্যারাডোনার চিকিৎসক জর্মন ওচোয়া বলেছেন, ‘এমনিতে আমরা দেখেছি দিয়েগো এখন কেমন আছেন। তবে হাঁটু নিয়ে সমস্যা থাকায় এই জায়গাটায় আমরা জোর দিয়েছি। এক্স-রে থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাই হয়েছে। সব রিপোর্ট হাতে এলে আমরা ঠিক করব অস্ত্রোপচারের দরকার পড়বে কিনা। এমনিতে উনি ভালোই আছেন।’

তবে কলম্বিয়ার স্থানীয় প্রচারমাধ্যমের দাবি, অন্তত সাত থেকে আট দিন ম্যারাডোনাকে হাসপাতালে থাকতে হবে।

উল্লেখ্য, ১৭ বছর আগে এই চিকিৎসকই তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন।

সূত্র: ডেইলি পোস্ট

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft