সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

হঠাৎ বিডিনিউজ২৪ ‘ব্লক’ করার সরকারি নির্দেশনা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

বিডিনিউজের বার্তা সম্পাদক মনিরুল ইসলাম বিবিসিকে বলেছেন, সোমবার বিকলে সাড়ে পাঁচটার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানগুলোকে ই-মেল করে তাদের দুটো ডোমেনই ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, মোবাইল ফোন অপারেটরদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বিবিসির।

দুই বাক্যের ছোটো ই-মেল বার্তাটি বিডিনিউজ তাদের সাইটে প্রকাশ করে দিয়েছে। সেখানে বিটিআরসি কোনো কারণ উল্লেখ করেনি।

এ ব্যাপারে বিটিআরসির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিডিনিউজের বার্তা সম্পাদক মনিরুল ইসলাম বলেন, তাদের নিজেদের সূত্রে এই ই-মেল নির্দেশনাটি পেয়ে তারা ‘বিস্মিত’ হয়েছেন।

‘আমাদের কিছু জানানো হয়নি। বুঝতেই পারছি না কী হয়েছে।’

এই খবরটি লেখার সময় পর্যন্ত বাংলাদেশে বিডিনিউজ২৪ সাইটে ঢোকা যাচ্ছিল। তবে মনিরুল ইসলাম জানিয়েছেন, তাদের মোবাইল সাইটে অনেকে ঢুকতে পারছেন না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft