সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

গাইবান্ধায় জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আজ শনিবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার।

গাইবান্ধা জেলা ছাত্র সমাজের সভাপতি মো. জুলফিকার রহমান লেলিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ ইফতেখার আহসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, সাঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি সভাপতি অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা লাভলু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান খান আবু, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, বল­মঝাড় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু, জাতীয় পার্টি সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদার রহমান মুকুল, জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সরকার মিলন, জাতীয় ছাত্র সমাজ জগন্মাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মো. এরশাদুল বারী নাসিম, জাতীয় জেলা যুব সংহতি সভাপতি কাওছার শাহ মাহমুদ সাগর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন, মো. নুর ইসলাম, এএম মাজেদ উদ্দিন খান আব্দুল্যাহ প্রমুখ।

সম্মেলনে মো. জুলফিকার রহমান লেলিন সভাপতি ও মো. আসাদুজ্জামান সরকার মিলনকে পুনঃরায় সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজের নতুন জেলা কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft