সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

হজযাত্রীর পাসপোর্টে মক্কা-মদিনার বাসার ঠিকানা বাধ্যতামূলক করলো সৌদি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

২০১৮ সালে হজযাত্রীর পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানার স্টিকার সংযোজন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। কোন অবস্থাতেই পাসপোর্টে মক্কা ও মদিনার বাড়ির ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজন ছাড়া হজযাত্রী পাঠানো যাবে না।

বুধবার (২০ জুন) রাজধানীর আশকোনা হজ অফিস, ঢাকার পরিচালক ডা. সাইফুল ইসলাম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে সকল হজ এজেন্সিকে হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার সংযোজনপূর্বক ভিসার জন্য পাসপোর্ট হজ অফিস, ঢাকায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

হজযাত্রীদের ভিসা অনুমোদন হওয়ার পর ই-হজ সিস্টেম থেকে স্টিকার প্রিন্ট নেয়া যাবে। হজ অফিস, ঢাকার পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, সৌদি আরবের জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান ১৯ জুন চিঠিতে আসন্ন হজে গমনেচ্ছু হজযাত্রীদের পাসপোর্টে মক্কা ও মদিনার বাসার ঠিকানা সম্বলিত স্টিকার লাগানো বাধ্যতামূলক করার বিষয়টি অবহিত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft