সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গাইবান্ধায় কার্যক্রম চালাচ্ছে জুম বাংলাদেশ স্কুল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার ১নং রেলগেটের পাশেই চালু হয়েছে জুম বাংলাদেশ স্কুলের গাইবান্ধা শাখা । এই শাখার শিশুরা মুলত সুবিধাবঞ্চিত বিহারি পল্লী ও হরিজন সম্প্রদায়ের।এ সব সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জুম বাংলাদেশ স্কুলের গাইবান্ধা শাখার কার্যক্রম চলছে।

জুম বাংলাদেশ স্কুলের নির্বাহী পরিচালক এস টি শাহিন প্রধান জানান, হরিজন সম্প্রদায় আমরা যাদের সুইপার বা মেথর বলি।প্রতিনিয়ত যারা আমাদের চারপাশটা পরিচ্ছন্ন রাখছে তাদের শিশুদের নিয়েই এই শাখার কর্মকান্ড চালু হয়েছে। হরিজনরা এখনো সমাজের মূল স্রোতের সঙ্গে মিশতে পারেনি। ফলে তারা কলোনি ভিত্তিক জীবনযাপন করে যাচ্ছে ব্যাপক অভাব-অনটনের মধ্য দিয়ে। ঢাকা শহরের একটু বাইরে গেলেই দেখা যাবে দলিত-হরিজনরা যেন অস্পৃশ্য। তারা পানি খেতে দোকানে গেলেও আলাদা করে গ্লাস নিয়ে যেতে হয়।হরিজনরা কোনো বাড়িতে খেতে গেলে তাদের কলাপাতায় খাবার পরিবেশন করা হয়। এ অবস্থার পরিবর্তন না হলে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর রাষ্ট্রীয় অবদানকে অস্বীকার করা হবে। তাই তাদের সমাজের মূলধারায় সংযোজিত করার উদ্যোগ গ্রহণ করা খুব জরুরি হওয়ায় জুম বাংলাদেশ স্কুলের কার্যক্রম চলাচ্ছে। তিনি আরো, এসব সুবিধা বঞ্চিত শিশুদের নায্য অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকার সহ সংশ্লিষ্ট সকলের প্রয়োজনী হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft