সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সুন্দরগঞ্জে ধর্ষককে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে ধর্ষিতার পিতা সংবাদ সম্মেলন করেছেন। আজ বৃহস্পতিবার উপজেলা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্ষিতার পিতা দুলা মিয়া জানান, তার মেয়ে পুটিমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

উপজেলার নিজাম খাঁ গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে রবিউল ইসলাম গত ৫ ফেব্রুয়ারী (সোমবার) বেলা ৩টার সময় প্রতিবেশি শফিকুল ইসলামের স্ত্রী চম্পা আক্তারের সহযোগিতায় সু-কৌশলে আমার মেয়েকে তার বাড়িতে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এতে দিনদিন আমার মেয়ের শারীরিক পরিবর্তন ঘটতে থাকলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। আমি বিষয়টি রবিউলের পিতা গোফফ্ার মিয়ার নিকট জানালে তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টালবাহনা করতে থাকে এবং তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য পায়তারা করে আসছে। এ নিয়ে গত ১৪/০৬/২০১৮ সুন্দরগঞ্জ থানায় রবিউল ও চম্পা আক্তারকে আসামী করে আমি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করলে আসামীদের পুলিশ গ্রেফতার না করায় তারা মামলা তুলে নেয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টিসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছেন। এ ব্যাপারে মামলার আইও এসআই ইজার আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে মামলার বাদীসহ আমি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft