শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

সুন্দরগঞ্জে জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামে জুয়াড়ি স্বামী স্ত্রীর কাছে জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মনতাজ আলীর মেয়ে আসমা বেগমের সাথে সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাহজাহান মিয়ার সাথে ১৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে জুয়া খেলা নিয়ে প্রতিবাদ করায় বিরোধ আসছিল।

আজ সোমবার ভোররাতে স্বামী শাহজাহান মিয়া জুয়া খেলে টাকা হেরে এসে স্ত্রীর কাছে টাকা দাবী করলে এর প্রতিবাদ করায় তাকে এলোপাতারী মারপিট করে। এতে  স্ত্রী আসমা স্বামীর শয়ন ঘরেই মারা যায়। বিষয়টি সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে আসমা হত্যার পর স্বামীসহ তার বাড়ির লোকজন আত্মগোপনে রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft