সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

সমর্থকদের আচরণে জরিমানা হল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

সমর্থকদের উশৃঙ্খল আচরণের কারণে বড় ধরনের জরিমানায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ফেডারেশনটিকে এক লাখ পাঁচ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে।

‘ডি’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে আপত্তিকর স্লোগান দেওয়ার অপরাধে এই জরিমানা করা হয়েছে বলেই জানিয়েছে ফিফা বিশ্বকাপ পরিচালনা পর্ষদ। ক্রোয়েশিয়ার বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা সমর্থকরা একদিকে যেমন হতাশায় ভেঙে পড়েন, পাশাপাশি বাজে ভাষায় স্লোগান দিতে থাকেন। পুরো মাঠেই ছড়িয়ে পরে সেই স্লোগান। এক পর্যায়ে গ্যালারির কিছু কিছু অংশে মারামারির মতো অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন সমর্থকরা। মেজাজ হারিয়ে হাতে থাকা বোতল ও অন্যান্য জিনিসও ছুড়তে থাকেন।

প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে৬ হারে দ্বিতীয় রাউন্ড অনিশ্চিত হয়েছে পড়েছে মেসিদের। আর এই হতাশাই যেনো নিতে পারছিলেন না আর্জেন্টাইন সমর্থকরা।

এএফএ’র পক্ষ থেকে এই শাস্তি প্রসঙ্গে এক বিবৃতিতে বলা হয়,সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। হাতের জিনিসপত্র ছুঁড়ছিলেন। পাশাপাশি অপমানজনক স্লোগান দিচ্ছিলেন, যাতে মাঠের পরিবেশ নষ্ট করেছে। এতে করে ওইদিন খেলা কাভারেজে থাকা সংবাদমাধ্যমগুলো কোনো খেলোয়াড়ের সাক্ষাৎকার নিতে পারেনি।

শুধু এই জরিমানাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী পোস্ট দেওয়ার অপরাধে আর্জেন্টিনার চার সমর্থককে গ্রেফতারও করা হয়েছে। পরবর্তীতেও এমন কিছু করা হবে ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft