রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

রায়পুরায় ট্রলি উল্টে খাদে, দুই ফুটবলার নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৬৩ বার পড়া হয়েছে

নরসিংদী জেলার রায়পুরায় ট্রলি উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। ট্রলিতে করে ফুটবল খেলতে যাচ্ছিলেন ফুটবলাররা। ওই ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকালে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের খাকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মামুন ভূঁইয়া (১৮) ও রবিউল (২০)। উভয়ই রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে রায়পুরার খাকচর গ্রাম থেকে একটি ট্রলিযোগে প্রায় ৩০ জন খেলোয়াড় ফুটবল খেলতে রায়পুরা কলেজ মাঠে যাচ্ছিলেন। ট্রলিটি আঞ্চলিক সড়কের খাকচর মোড়ে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান বলেন, ‘বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের লাশ স্বজনরা নিয়ে গেছে। এখন স্বজনরা আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft