সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীতে বিআরটিসির বাস ডিপোতে আগুন

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস ডিপোতে আগুন লেগেছে। এ ঘটনায় পাঁচটি দোতলা বাস ও একটি পরিত্যক্ত বাসসহ বিআরটিসির মোট ১০টি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়য়ার সার্ভিস ও পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করছেন বিআরটিসির চেয়ারম্যান। তিনি বলেন, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের সেবায় বিআরটিসির এ অগ্নিকাণ্ডে কোনো অসুবিধা হবে না।

শুক্রবার ৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আগুন নিয়ন্ত্রণের জন্য ৬টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন,সর্বশেষ রাত আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও ইউনিট প্রস্তুত রয়েছে। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়েও জানা যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানাতে পারেননি তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft