রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

যানজটমুক্ত করতে গিয়ে এক এএসআই ট্রাকচাপায় নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

গাজীপুরে ট্রাকচাপায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন।নিহতরা হলেন জয়দেবপুর থানাধীন মীরের বাজার পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমজাদ হোসেন ও গাজীপুর সিটি করপোরেশনের জাঝড় এলাকার সাগর বোস (২৯)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আমজাদ হোসেন মীরের বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় ঢাকা-বাইপাস সড়ক যানজটমুক্ত করতে গিয়ে মোটরসাইকেল নিয়ে তিনি উলুখোলা এলাকায় গিয়ে চালবোঝাই একটি ট্রাকের সামনে দাঁড়ান। এ সময় ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি পুলিশসহ মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এএসআই আমজাদ মারা যান।

অন্যদিকে, সালনা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাবা-ছেলে কোনাবাড়ী থেকে গাজীপুর সিটির জাঝর এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন।পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজাবাড়ী এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাগর বোস নিহত ও তাঁর বাবা অঞ্জন বোস আহত হন। অঞ্জন বোসকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft