1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

মা হল ১৩ বছরের শিশু

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

দিনাজপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী(১৩)সন্তানের মা হয়েছে। তবে তার মা হওয়াটা ইচ্ছাকৃত নয়। কলেজ পড়ুয়া প্রাইভেট শিক্ষকের ধর্ষণের শিকার হয়ে তাকে মা হতে হয়েছে ।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দলারদর্গা বাজারে কেএইচএম ম্যামরিয়াল হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শিশুটি।

৫ম শ্রেনীতে পড়ুয়া শিশুটির বয়স যখন পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার। স্কুলের বই বহন করতেই যখন হাঁসফাঁস অবস্থা, তখন সেই শিশুটিকেই পেটে বহন করে বেড়াতে হয়েছে আরেকটি শিশুকে।

শিশুটির পরিবারের অভিযোগ,শিশুটি গর্ভবতি হওয়ার জন্য দায়ী পাশের বাড়ির প্রভাবশালী সাইদুর রহমানের ছেলে প্রাইভেট শিক্ষক রবিউল ইসলাম (২৩)। রবিউল ইসলামের কাছে টিউশনি পড়তে গিয়ে তার কাছেই ধর্ষণের শিকার হয় তাদের মেয়ে।

এই ঘটনায় গত ৭ জানুয়ারি নবাবগঞ্জ থানায় ওই যুকবের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিত শিশুটির বাবা। তদন্ত শেষে গত ১৯ মার্চ রবিউল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন আলম। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছে।

মামলার বিবরণে ও ধর্ষণের শিকার শিশুটির কাছ থেকে জানা গেছে, শিশুটি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে উঠেছিল মাত্র। সে প্রতিবেশী কলেজ পড়ুয়া তরুণ রবিউল ইসলামের কাছে টিউশনি পড়তে যেত। একা টিউশনি পড়ানোর সুযোগ নিয়ে অংক ভাল করে বুঝিয়ে দেয়ার কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে একদিন তাকে ধর্ষণ করে রবিউল ইসলাম। সে ভয়ে বিষয়টি কাউকে বলেনি।

গত বছরের ২৬ ডিসেম্বর হঠাৎ করে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সে সময় মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরে চিকিৎসকের পরামর্শে তার আলট্রাসনোগ্রাম করানো হলে সে চার মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হয় পরিবারটি। বৃহস্পতিবার (২১ জুন) শিশুটি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। মা সন্তান দু’জনেই সুস্থ্য আছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। মামলার চার্জশিট কোর্টে জমা দেয়া হয়েছে। রবিউল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!