শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

মাহাথির ও আনোয়ারের মধ্যে কোনো বিবাদ নেই: আজিজাহ

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ ও পিকেআর পার্টির নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের মধ্যে সম্পর্কের চিড় ধরেছে বলে যে জল্পনা চলছে, তা নাকচ করে দিয়েছেন আনোয়ারের স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

এই দুই মিত্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে বলে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম ‘স্ট্রেইট টাইমস’ এর প্রতিবেদনে বলা হয়।

এ বিষয়ে উপ-প্রধানমন্ত্রী আজিজাহ ওয়ান ইসমাইল বলেন, তাদের উভয়ের মধ্যেই সবকিছু ভালভাবেই চলছে।

শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে একটি ইফতার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আজিজাহ বলেন, ‘তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি নেই। এখানে কোনো বিবাদ আছে বলে আমি মনে করি না। আমি আগেই বলেছি, আমরা একই শিবিরে রয়েছি।’

সিঙ্গাপুরের ওই দৈনিকটির রিপোর্টে বলা হয়, পিকেআর পার্টির উপ-প্রধান দাতুক সেরি আজমিন আলীকে অর্থনীতি বিষয় মন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি দলের কার্যনির্বাহী নেতা আনোয়ারের সমর্থকদের আতঙ্কিত করেছে।

অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানায়, মন্ত্রিপরিষদে আজমিনের অবস্থানকে মাহাথির শক্তি খেলার হিসাবে দেখছে পিকেআর পার্টি। পাকতান হারপানে নিজের আধিপত্য দৃঢ় করার পাশাপাশি পিকেআর পার্টিতে আজমিনের অবস্থান শক্তিশালী করতেই মাহাথির এই পদক্ষেপ নিয়েছেন বলে বলা হয়।

বিশিষ্ঠ ব্যক্তিদের কাউন্সিলের মুখপাত্র হিসেবে সাংবাদিক কাদির জেসিনের পদত্যাগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আজিজ বলেন, বাক স্বাধীনতা থাকা সত্ত্বেও কথা বলার ক্ষেত্রে প্রত্যেকেরই সংবেদনশীল থাকা উচিত।

পিকেআর পার্টির প্রধান বলেন, ‘আমি মনে করি কেউ কেউ কাদিরে মন্তব্যে সংবেদনশীলতা পেতে পারেন। যাইহোক, আমাদের সবারই বাক স্বাধীনতা আছে। তা সত্ত্বেও, আপনাকে অন্যদের প্রতি সংবেদনশীল হতে হবে।’

উল্লেখ্য,সাংবাদিক কাদির জেসিন ও আনোয়ারের মধ্যে কিছু বিষয়ে কথার যুদ্ধ চলছে।

এই ইফতার অনুষ্ঠানে কয়েক হাজার অতিথির মাঝে একটি শিশুকে কোলে নিয়ে বসে থাকা একজন সিরীয় শরণার্থী মাকে দেখতে পান আজিজা।

ইফতারের পর ওয়ান আজিজা ওই নারীর খোঁজ-খবর নেন। এসময় তিনি মা ও শিশুকে মালয়েশিয়ার নাগরিকত্ব দেওয়ার জন্য তার পক্ষ থেকে অনুরোধ জানানোর প্রতিশ্রুতি দেন।

আজিজা বলেন, ‘শিশুটি একজন সিরীয় শরণার্থী এবং তার মা আমাকে তাদের দুঃখজনক কাহিনী বলেছে। সিরিয়া থেকে পালিয়ে আসতে তিনি বাধ্য হয়েছেন। তিনি তার নিজের এবং বাচ্চার নাগরিকত্বের জন্য অনুরোধ করেন। আমি তাদের এই অনুরোধ বিবেচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাবো।’ সূত্র: মালাই মেইল

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft