1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক পলাশবাড়ীতে ছাত্রদল নেতা রাজুকে ইয়াবা দিয়ে ফাসানোর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক পলাশবাড়ীতে ছাত্রদল নেতা রাজুকে ইয়াবা দিয়ে ফাসানোর প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধা কর্তৃক মাদক নিয়ন্ত্রন অভিযানে মাদক দিয়ে ছাত্রদল নেতা রাজু কে ফাঁসানো ও মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করে আজ বুধবার বিকালে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদি দল বিএনপি পলাশবাড়ী উপজেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল তিনি এ সময় বলেন, আজ ২৭ জুন বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধা কর্তৃক অভিযান চালিয়ে পলাশবাড়ী থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ কে সদরের জামালপুর গ্রামের নিজবাড়ী হতে গ্রেফতার করে। এসময় অভিযানকারীরা গ্রেফতারকৃত রাজু আহম্মেদ কে রাজনৈতিক মামলা না দিয়ে কয়েক পিস ইয়াবা দিয়ে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং রাজু আহম্মেদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে।

উক্ত ঘটনায় পলাশবাড়ী থানা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিস্মিত ও হতভম্ব হয়েছে। এছাড়াও নেতৃবৃন্দরা মনে করেন,তাকে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাজানো গোছানো ভাবে মিথ্যা মাদক মামলায় ফেলে রাজুকে গ্রেফতার দেখিয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করেছে। সংবাদ সম্মেলনে নেতারা দাবী করে বলেন যে ছেলেটি কোন নেশা জাতীয় দ্রব্য,মাদক দ্রব্য কোন দিনই সেবন করেনি।সে কোন নেশার সঙ্গে জড়িত নয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রনের এঅভিযানের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবী করেন।

সংবাদ সম্মেলনের এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিঃ যুগ্ন আহবায়ক আবু আলা মওদুদ,যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য আব্দুর রউফ আন্জু প্রধান,আজাদুল ইসলাম আকন্দ,থানা যুবদল আহবায়ক মুশফিকুর রহমান রিপন,থানা কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম ছকু,সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সাদেকুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক মিন্জু মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিল্লাত হোসেন মিলন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনার রশিদ মামুন,সাধারণ সম্পাদক নাজমুল হাসান হানিফ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft