মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

ভোট দিলেন হাসান সরকার, শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সকাল সোয়া ৮টায় ৫৪ নম্বর ওয়ার্ডে বশির উদ্দিন উদয়ন একাডেমিতে ভোট দিয়েছেন।

এসময় তিনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দিয়েছেন।

জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, আমি শতভাগ বিশ্বাস করি গাজীপুরের মানুষ আমাকে হতাশ করবে না। তারা ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করবে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

বিভিন্ন ওয়ার্ডের ১২টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপিএর এই প্রার্থী বলেন, কেন্দ্র থেকে বের করে দেওয়া, মারধর ও আটক করা হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন-শৃঙখলা বাহিনী আটক করছে। এরপরও আমি লড়ে যাবো শেষ পর্যন্ত মাঠে থাকতে চায়।

গাজীপুর সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ইতোমধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫৭টির মধ্যে ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন এবং সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৪জন অংশগ্রহণ করছে। মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মোট ৫৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭জন। এরমধ্যে পুরুষ ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন এবং নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন।

শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীর ১২ হাজার (র‌্যাব, পুলিশ ও আনসার) সদস্যরা মাঠে আছেন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft