সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ভারতে পথ নাটক করতে গিয়ে গণধর্ষণের শিকার ৫ নারী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

রোমহর্ষক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ড রাজ্যের এমন একটি জায়গায় যেখান থেকে নারী পাচার হয় বলে বিস্তর অভিযোগ এবং প্রমাণ রয়েছে।

এই পাচারের বিরুদ্ধে স্থানীয়দের সচেতন করতে সেখানে প্রচারণা চালাতে গিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থার কিছু নারী-পুরুষ। পথ-নাটিকার মাধ্যমে তারা প্রচার চালাচ্ছিল খুন্টি নামক একটি জেলার এক দূরবর্তী এলাকায়। খবর বিবিসির

পুলিশ বলছে, নাটক শেষ হওয়ার পরে তারা এক স্থানীয় মিশনারি স্কুলে গিয়েছিল। আর সেখানেই কয়েকজন বন্দুকধারী হানা দেয়। পুরুষ স্বেচ্ছাসেবীদের মারধর করে সরিয়ে দিয়ে পাঁচ জন নারী কর্মীকে গাড়িতে তুলে জঙ্গলের দিকে নিয়ে যায় তারা।

সেখানে ঐ নারীদের তাদের গণধর্ষণ করা হয় বলে জানিয়েছেন পুলিশের রাঁচি রেঞ্জের ডিআইজি এ ভি হোমকার।

পুলিশের একটি সূত্র বলছে, ওই নারীদের চিহ্নিত করে সুরক্ষিত রাখা হয়েছে এবং ইতিমধ্যেই তাদের মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

‘৪-৫ জন দুষ্কৃতির নাম আমরা জানতে পেরেছি। তবে তিনজনকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। এদের গ্রেপ্তারের জন্য তিনটি আলাদা দল গঠন করে তল্লাশি চলছে,’ – বিবিসিকে জানিয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা।

যে অঞ্চলে এই গণ-ধর্ষণের ঘটনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে, ওই এলাকায় গ্রামগুলিকে চারদিক থেকে পাথর দিয়ে ঘিরে রাখেন সেখানকার বাসিন্দারা। তারা নিজেদের স্বাধীন বলে মনে করেন এবং বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ করতে দিতে চান না।

অথচ ওই এলাকা থেকেই বহু নারী বাইরে পাচার হয়ে যায়। তাদের বিভিন্ন শহরে নিয়ে গিয়ে মূলত যৌন পেশায় কাজ করানো হয় বলে বিস্তর অভিযোগ প্রমাণ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft