শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে

বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক অপর্ণা সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তিনি বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বলেছেন, তিনি মনে করেন যে কোনো দেশের জাতীয় অগ্রাধিকারের প্রতি ব্যাংকের সমর্থন দেয়া উচিত।

কৃষিসহ বিভিন্ন খাতের উন্নয়নে নানা দেশের সরকারের ভর্তুকি দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের শর্ত আরোপের কথা শেখ হাসিনা তুলে ধরলে সংস্থাটির নির্বাহী পরিচালকের এই মন্তব্য আসে।

সুব্রামনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি গর্বিত অবস্থানে নিয়ে এসেছেন।

এসময়, বাংলাদেশের প্রবৃদ্ধি সাত দশমিক ৭ হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে বিশ্ব ব্যাংক নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের জন্য এটি একটি বিরাট অর্জন।

বাংলাদেশের এই সাফল্যের গল্প অন্যান্যের দেশের জন্য অনুসরণীয়, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের প্রথম লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সামাজিক নিরাপত্তা বিধানকরা। পাশাপাশি জাতির জনকের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া।

ভারতের নাগরিক অপর্ণা সুব্রামনি ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলংকা সমন্বয়ে বিশ্ব ব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাক্ষাৎকালে মুখ্যসচিব মো. নজিবুর রহমানও উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft