সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

বিএনপি জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেই: হানিফ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তবে এ ক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার চট্টগ্রামের জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, দলের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান নওফেল, আমিনুল ইসলাম।

সতর্ক থাকার জন্য দুটি কারণ উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘দুইটা কারণে, একটা হলো গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়টি হচ্ছে, যে এই নির্বাচন কিন্তু খুব সহজভাবে যে হবে এটাও আমরা ঠিক এই মুহূর্তে ভাবছি না। জনগণ যখন আওয়ামী লীগের পক্ষে তখনো কিন্তু এই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। সেই কারণে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকেই আপনারা দেখবেন এরা কিন্তু দেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করবেই। এই অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য আমাদের সংগঠনগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে।’সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft