1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিআরটিসির ৯০০ বাস চলবে ঈদে - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বিআরটিসির ৯০০ বাস চলবে ঈদে

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে যাত্রাকে আনন্দদায়ক ও ভোগান্তিমুক্ত করতে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৯০৪টি বাস চলাচল করবে।

মঙ্গলবার (০৫ জুন) থেকে ঢাকা সহ সংশ্লিষ্ট এলাকার টার্মিনাল থেকে এই ৯০৪টি বাসের টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার (০৪ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিআরটিসির পরিচালক (কারিগরি) মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবার ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসি একযোগে ৯০৪টি বাস রুটে ছাড়বে। এর মধ্যে ঢাকা থেকে চলবে ৪৭৫টি ও ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলবে ৩৭৫টি বাস। এছাড়া ঈদযাত্রায় ৫৪টি বাস বিকল্প হিসেবে হাতে রাখবে বিআরটিসি।

মঙ্গলবার সকাল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব বাসের টিকিট বিআরটিসির বিভিন্ন বাস ডিপোর সামনে থেকে দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিআরটিসির যেসব বাস রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের উদ্দেশে চলাচল করতো সেগুলো ঈদের সময় সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ দেয়া হবে। ঈদ শেষে আবারও যথারীতি সেসব বাস চলাচল করবে।

মূলত, তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় স্বল্প আয়ের মানুষ বিআরটিসি বাসের প্রতি বেশি আগ্রহী। অনেকে এই ঈদের সময় পুরো বাস ভাড়া নিয়ে এলাকায় যান। ফিরতি যাত্রায়ও দেশের বিভিন্ন অঞ্চলের লোকজন বিআরটিসি বাসে যাতায়াত করে থাকেন। অন্যদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঈদ উপলক্ষে ভাড়ায় বিশেষ ছাড়ও দিয়ে থাকেন বিআরটিসি বাস কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft