1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম

বাড্ডায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা, পরিবারে শোকের মাতম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় জুমার নামাজ থেকে বের হওয়ার পর পরই স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাড্ডার পূর্বাঞ্চল ১ নম্বর লেনের বায়তুস সালাম জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন (৫০) বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। ফরহাদ হোসেন মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর পরই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুলশানে ইউনাইটেড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ উদঘাটনের চেষ্টা চলছে’ বলেও জানান পরিদর্শক নজরুল।

বাড্ডা থানার পরিদর্শক (অভিযান) আবুল কালাম আজাদ জানান, জুমার নামাজের পর ফরহাদ যখন মসজিদ থেকে বের হন, তখন ১০০ গজ দূরত্ব পার হতে না হতেই আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই পুলিশের টহল গাড়ি ছিল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তিনি এও বলেন, মোট কতজন সন্ত্রাসী ছিল, তা এখন পর্যন্ত নিশ্চিত নন। এখন পর্যন্ত দুজন ছিল বলে তথ্য পেয়েছেন। গুলি করেই তারা পালিয়ে যায়।

পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই খুনিদের সনাক্ত করা সম্ভব হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!