1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশি বেশে ব্রিটেনে নেপালি নারী! - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

বাংলাদেশি বেশে ব্রিটেনে নেপালি নারী!

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

নেপালি এক নারী বাংলাদেশি পার্সপোর্ট নিয়ে ব্রিটেনে অবস্থান করছেন। এ নিয়ে কূটনীতিকমহলে তোলপাড় চলছে। তবে কি কারণে সে এই প্রতারণা করেছে এবং কারা তার পেছনে থেকে সহায়তা করেছে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের পার্সপোর্ট অধিদপ্তর।

জানা গেছে, নেপালি নারী হেলেন সিং সেরেস্তা বাংলাদেশী পার্সপোর্ট নিয়ে বাঙ্গালী সেজে যুক্তরাজ্যে গিয়ে বিয়ে করেন ব্রিটিশ নাগরিক ড্রেক কেনটন। ওই নারী নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিলেও বিয়ের পর তার কাছে নেপালি পাসপোর্ট দেখতে পান তার স্বামী। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, হেলেন সিং একজন নেপালি নাগরিক, কিন্তু নিজের নামে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করেছেন।

ড্রেক কেনটন আরো জানতে পারেন, হেলেন সিং একজন প্রতারক। হেলেন বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে যান এবং ড্রেক কেনটনকে তালাক দেন। আবদুল্লাহ আলম নামের এক ব্যক্তি তাকে বাংলাদেশি পাসপোর্ট নিতে সহায়তা করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, একজন নেপালি নাগরিক অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিক পরিচয়ে যুক্তরাজ্যে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। এ ব্যাপারে হেলেনের সব দলিল যাচাই-বাছাই করতে হবে।

কী উদ্দেশ্য হেলেন সিং সেরেস্তা এসব করেছেন, তা জানতে বলা হয়েছে অধিদপ্তরকে। তাকে আবদুল্লাহ নামের যে কর্মকর্তা পাসপোর্ট পেতে সহায়তা করেছেন, তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া হেলেন সিং সেরেস্তার বাংলাদেশি পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ড্রেক কেনটন এ বিষয়ে যুক্তরাজ্য হাইকমিশনে অভিযোগ করেছেন। তিনি বলেন, ওই নারীর নাম মূলত হেলেন দেবী। পাসপোর্টে তিনি লিখেছেন হেলেন সিং। তিনি তার সঙ্গে প্রতারণা করেছেন। তার টাকাপয়সা আত্মসাৎ করেছেন। হেলেনের বাংলাদেশি পাসপোর্ট নম্বর এজি ৩৫৬০১২৩১। ২০১৩ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে তিনি এ পাসপোর্ট পান।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণের বিষয়টি উদ্বেগজনক। বিষয়টি অধিদপ্তরকে তদন্ত করতে বলা হয়েছে। এ ছাড়া এই নারী আসলে কেন নেপালি হয়েও বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করছেন, তা আমাদের জানতে হবে। তিনি যুক্তরাজ্যে কীভাবে গেলেন, তা-ও ভেবে দেখার বিষয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft