সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

প্রথমবারের মতো ইফতার আয়োজন করছেন ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

গত প্রায় দুই দশকের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রমজান মাসে হোয়াইট হাউজ বিশ্বের মুসলমানদের সম্মানে ইফতার আয়োজিত করে আসছিল।

কিন্তু ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দীর্ঘদিনের এই রীতি ভেঙ্গে ইফতার আয়োজন বন্ধের বিতর্কিত সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প।

এ বছর মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে আবার ইফতার আয়োজনের রীতি চালু করবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে। আগামী বুধবার (৬ জুন) ট্রাম্প প্রথমবারের মতো ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে হোয়াইট হাউজে মুসলমানদের সম্মানে এই আয়োজন হয়ে আসছিল। জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও ইফতার আয়োজন করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম নেতারা, কূটনৈতিক মিশনের কর্মকর্তাসহ আইনপ্রণেতারা হোয়াইট হাউজের ইফতার ও নৈশভোজে যোগ দিয়ে থাকেন।

এ বছরের রমজানের শুরুতে শুভেচ্ছা বার্তাও দেন ট্রাম্প। প্রসঙ্গত, ট্রাম্প প্রতিনিয়ত মুসলমান ও ইসলাম নিয়ে নানা বিরূপ মন্তব্য করে সারা বিশ্বে বর্তমানে ব্যাপক সমালোচিত। এছাড়াও, মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশের জনগণদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেন তিনি।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft