মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

পরিস্থিতি ভয়াবহ, রাঙামাটি ও কক্সবাজারে পাহাড় ধসে নিহত ১১

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। রাঙামাটির নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসে অন্তত ১০ জন এবং কক্সবাজারের মহেশখালীতে এক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

কোয়ালিটি চাকমা জানান, উপজেলার বড়পুলপাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরণকার্বারিপাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় দুজন মারা গেছেন। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটেছে।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ পাহাড় ধসের ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছেন, তা জানাতে পারেননি।

রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেছেন, ‘স্থানীয় সূত্রে আমি আটজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। কিন্তু পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করেই ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন, তা জানাতে সময় লাগছে।’ তার বক্তব্যের পর আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে কক্সবাজারের মহেশখালীতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।সূত্র-আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft