1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
নাটোরে গৃহবধূকে হত্যার দাযে স্বামীসহ দুইজনের ফাঁসি - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

নাটোরে গৃহবধূকে হত্যার দাযে স্বামীসহ দুইজনের ফাঁসি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

 

নাটোরের সিংড়ার গৃহবধূ রেজেনা পারভীন রুপালীকে হত্যার দায়ে স্বামী শাহমীম হোসেন ও তার সহযোগী বন্ধু রমিজুল আলমের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছে।

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, লালমনিরহাট জেলার সদর উপজেলার মোস্তফি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রেজেনা পারভিন ওরফে রুপালী ২০১৬ সালের ২২ ডিসেম্বর বগুড়া থেকে নিখোঁজ হন। এদিকে ঘটনার তিনদিন পর ২০১৬ সালের ২৫ ডিসেম্বর দুপুরে সিংড়া উপজেলার বাঁশের ব্রীজ এলাকার একটি ধানের জমিতে কাজ করার সময় সেখানকার শ্রমিকরা জমিতে থাকা খড়ের স্তুপের পাশে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে তার মেয়েজামাই শাহমীম হোসেন ও জামাইয়ের বন্ধু রমিজুল আলমসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পর পুলিশ স্বামী শাহমিম হোসেনকে ফুলবাড়ী এলাকা থেকে আটক করে। তদন্তকালে গ্রেপ্তার হওয়া আসামি মো. শাহমীম ও রমিজুল আলম দোষস্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তদন্ত শেষে থানার উপ পরিদর্শক দেবব্রত দাস ২০১৭ সালের ৩১ মার্চ তারিখে ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গ্রেপ্তারের পর থেকে আসামিরা জেল হাজতে আটক ছিলেন। পরে জালিয়াতি করে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।

কিন্তু মামলার বাদি ঘটনাটি আদালতের নজরে নিয়ে আসলে আদালত আসামিদের আইনজীবীকে এ ব্যাপারে কারণ দর্শাতে বলেন এবং নাটোরের জেলা ও দায়রা জজ আদালতকে আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন। একইসঙ্গে মামলাটি দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দেন। এর পর থেকে আসামিরা পলাতক থাকে। পরে পুলিশ অভিযুক্তদের মধ্যে শাহমিম হোসেন ও রমিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন।

দীর্ঘ শুনানীর পর স্বাক্ষী প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম আসামিদের মৃত্যুদণ্ডাদেশের আদেশ দেন। তবে আদালতের রায় ঘোষণার সময় কোন আসামীই উপস্থিত ছিলেন না। সব আসামী পলাতক রয়েছে।

নাটোর জজকোর্টের পিপি (পাবলিক পসিকিউটার) এ্যাড. সিরাজুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করে জানান, মামলার দন্ডপ্রাপ্ত দুই আসামী জাল কাগজ তৈরি করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে গেছে। তাদের অনুপস্থিতিতে বিচারক এই রায় দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft