সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

আফ্রিকার নবীন দেশ দক্ষিণ সুদানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এক বাংলাদেশি নিহত হয়েছেন। তবে তার পুরো পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৬ জুন) দেশটির পশ্চিমাঞ্চলে ইয়ে ও লাসু শহরের মধ্যবর্তী জায়গায় একটি ত্রাণের গাড়ির নিরাপত্তায় দায়িত্ব পালনকালে অতর্কিত গুলি করা হয় তাকে।

জাতিসংঘের দু’টি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যে এলাকায় হামলাটি হয়েছে সেখানে সরকার ও বিদ্রোহী বাহিনী- দু’পক্ষেরই অবস্থান রয়েছে। তবে কারা এ হামলায় জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

দক্ষিণ সুদান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

২০১৩ সালে প্রেসিডেন্ট সালভা কির ও তার তৎকালীন ডেপুটি প্রেসিডেন্ট রিয়েক মাচার ক্ষমতার দ্বন্দ্বে জড়ালে তা সংঘাতে রূপ নেয়। এই সংঘাত বন্ধে সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠায় জাতিসংঘ। দক্ষিণ সুদানে বাংলাদেশের বেশ কিছু কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন বলে জানা যায়।

সূত্র: ইয়াহু

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft