1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
থানায় পুলিশের পোশাক ছিঁড়লেন আ. লীগ নেতা - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

থানায় পুলিশের পোশাক ছিঁড়লেন আ. লীগ নেতা

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলায় থানায় ঢুকে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার পোশাক ছিঁড়ে ফেলেছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা।

গাঁজা সেবনের দায়ে আটক তিন আসামিকে ছাড়িয়ে নিতে থানায় যান ওই নেতা। কিন্তু তার তদবির না শোনায় ক্ষেপে গিয়ে পুলিশের উপর আক্রমন চালিয়ে পুলিশের পোশাক ছিঁড়ে ফেলেন আওয়ামী লীগের ওই নেতা। পরে পুলিশ তাকে আটক করেন।

শনিবার (৯ জুন) বেলা ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থানায় এ ঘটনা ঘটে।

ওই আওয়ামী লীগ নেতার নাম রোকনুজ্জামান পল্লব। তিনি গৌরীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর লাঞ্ছনার শিকার পুলিশ কর্মকর্তা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমদ বলেন, গৌরীপুর থানার এএসআই হাসানুজ্জামানের নেতৃত্ব পুলিশের কয়েকজন সদস্য শুক্রবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন গাভীশিমুল গ্রামে টহল দিচ্ছিলেন।

ওই সময় গাভীশিমুল গ্রামের তিনজন বাসিন্দা সড়কের পাশে বসে গাঁজা সেবন করছিলেন। পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

শনিবার সকালে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতির সময় রোকনুজ্জামান থানায় আসেন। তাদের ছেড়ে দিতে বলেন। কিন্তু এএসআই হাসানুজ্জামান তদবির না শুনে আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা করলে রোকনুজ্জামান আমার ওই এএসআই এর ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারতে শুরু করেন।

এতে হাসানুজ্জামান আহত হন এবং তার গায়ে থাকা পুলিশের পোশাক ছিঁড়ে যায়। পরে পুলিশের অন্য সদস্যরা হাসানুজ্জামানকে উদ্ধার করে রোকনুজ্জামানকে আটক করেন।

স্থানীয় তিন-চারজন ব্যক্তির ভাষ্য, ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে রোকনুজ্জামান প্রায়ই থানা থেকে বিভিন্ন অপরাধে আটক হওয়া আসামিদের ছাড়িয়ে আনার তদবির করেন।

ওসি দেলোয়ার আহমদ বলেন, মারধরের অভিযোগে এএসআই হাসানুজ্জামান বাদী হয়ে রোকনুজ্জামানের নামে মামলা করেছেন। রোকনুজ্জামানকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হবে।সূত্র-অারটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft