রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

তিন সিটিতে এমপিরা প্রচারণার সুযোগ পাচ্ছেন না: ইসি সচিব

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৪৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংশোধিত আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিরা রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারছেন না।

মঙ্গলবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, সংশোধিত আচরণ বিধিমালা ভেটিং হয়ে আমাদের কাছে এসেছে। বিষয়টি আজকের মিটিংয়ের এজেন্ডায় ছিল না। ঈদের পর কমিশন বৈঠকে প্রজ্ঞাপণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সচিব বলেন, সংশোধিত আচরণ বিধিমালা ভেটিং হয়ে আমাদের কাছে এসেছে। বিষয়টি আজকের মিটিংয়ের এজেন্ডায় ছিল না। ঈদের পর কমিশন বৈঠকে প্রজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইসি কর্মকর্তারা জানান, কোনো নির্বাচনের তফসিল ঘোষণা যখন করা হবে, তখন যে আইন বিধি থাকবে, তার আলোকেই নির্বাচন হবে। তাই ঈদের পর সিটি করপোরেন নির্বাচনের সংশোধিত আচরণ বিধিমালার গেজেট হলে এমপিরা এ তিন সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।

প্রসঙ্গত, ১২ এপ্রিল স্থানীয় সরকারের সকল নির্বাচনে এমপিদের প্রচারণা ও স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ রেখে আরচণ বিধির পরিবর্তন চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আর ক্ষমতাসীনদের সেই দাবিই পূরণ করে আচরণ বিধি সংশোধন করে এমপিদের প্রচারণার সুযোগ নিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি। তবে দেশের প্রধান বিরোধী দল বিএনপি বরাবরই এর বিরোধিতা করে আসছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft