রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

জাপানে শক্তিশালী ভূমিকম্প, নিহত তিন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৫০ বার পড়া হয়েছে

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার সকালে পশ্চিম জাপানের ওসাকায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১।

এলাকায় একটি বিল্ডিং ভেঙে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জাপানের দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে তিন জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরো ৪১ জন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মৃতদের মধ্যে এক ন’বছরের স্কুলছাত্রী আছে বলে অনুমান করা হচ্ছে। যদিও সেই খবর এখনও সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ওসাকায় এই ভয়াবহ কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৮ মাইল।

এদিন সকাল থেকেই ভূমিকম্পের ফলে জাপানের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে যায়। ট্রেন ও সাবওয়ে সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বুলেট ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় স্টেশনের আগেই আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।

সূত্র: জাপান টাইমস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft