মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ১৩৮ বার পড়া হয়েছে

ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ ‘একের পর এক পক্ষপাতিত্ব করে যাচ্ছে’- এমন অভিযোগ এনে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বিদেশী নেতারাও।

মঙ্গলবার (১৯ জুন) জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি প্রত্যাহারের এই ঘোষণা দেন।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, এই পদক্ষেপ নেয়ার কারণ, আমাদের প্রতিশ্রুতি অনুসারে আমরা এমন একটি হঠকারী ও নিজেদের সেবায় ব্যস্ত সংগঠনের অংশ হতে পারি না, যা মানবাধিকারের প্রতি উপহাস।

এর কয়েক মিনিট পর জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জায়েদ রাদ আল হোসেন ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাকে ‘বিস্ময়কর না হলেও হতাশাজনক’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের পৃথিবীর মানবাধিকার পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসা উচিত ছিল, পিছিয়ে যাওয়া নয়।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, এতে গণতন্ত্রের প্রতিনিধি হিসেবে বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছোট হয়ে আসবে।

অপরদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ‘সাহসী’ বলে আখ্যা দিয়েছে মার্কিন মিত্র ইসরাইল।

সূত্র: জেরুজালেম পোস্ট

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft