1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জমির লোভে ৩ মহিলাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা, ১ জনের মৃত্যু, আটক-৩ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

জমির লোভে ৩ মহিলাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা, ১ জনের মৃত্যু, আটক-৩

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সামান্যতম জমির লোভে দিনমজুর একটি পরিবারের ৩ মহিলাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা ঘটনার ২৫ দিন পর গত শনিবার দিবাগত রাতে বিষক্রিয়ায় আক্রান্ত শিল্পী খাতুন মারা গেছে। অপর দুই মহিলা এখনো পুরোপুরি সুস্থ্য হয়নি। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের, পুলিশ ৩ আসামীকে আটক করেছে।
থানার মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের ছামিনা বেওয়া ও তার ভাগিনী খোদেজা বেওয়া প্রতিবেশীদের জমি , বাড়িতে কাজ কর্ম করে কোন রকমে জীবিকা নির্বাহ করতো। খোদেজা বেওয়ার মেয়ে শিল্পী বেগম গোবিন্দগঞ্জের একটি ক্লিনিকে চাকরী করে লোখাপড়ার খরচ যোগাত। তাদের ৮ শতক জমি বাড়ীর ভিঠাই ছিল সম্পাদ। ওই ৮ শতক বাড়ীর ভিঠার লোভে তাদের নিকট আতœীয় বকচর গ্রামের খোকা মিয়া অজ্ঞাত ৫/৭ জনের একটি একটি চক্র দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছিল। এরই এক পর্যায়ে গত ১৩ মে রোববার সন্ধ্যার দিকে ছামিনা বেগমের বাড়ীতে বেড়াতে যায়। এ সময় বাড়ীর আঙ্গিনায় শিল্পী বেবগ ভাত রান্না করতে ছিল, সেই কারনে খোকা মিয়া চুলার নিকট বসে চুলায় খড়ি লাগিয়ে দেয় এবং তার সাথে আলাপ করে। এক পর্যায়ে শিল্পী বেগম পানি আনতে গেলে খোকা মিয়া কাউকে কিছু না বলেই চলে যায়। এরপর বাড়ীর সকলে রান্না করা ভাত খাওয়ার পর ছামিনা বেওয়া পার্শের বাড়ীতে টিভি দেখার জন্য গেলে সেখানেই সে গুরুত্বর অসুস্থ্য হয়ে পরে। স্থানীয়রা ছামিনার মাথায় পানি ঢেলে তার বাড়ীতে নিয়ে গিয়ে দেখে খোতেজা বেওয়া ও তার মেয়ে শিল্পী খাতুনকেও অসুস্থ্য অবস্থায় অজ্ঞান হয়ে পরে থাকতে দেখতে পায়। প্রতিবেশীরা তখন তাদেরকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে ও পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে হলে কর্তব্যরত চিকিৎসক আশংঙ্খা জনক অবস্থায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে শিল্পী বেগমের অবস্থার অবনতি হলে আই সি ইউ তে নেয়া হয়। এর পর গ্রামবাসীরা চাঁদা তুলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করলে ওই ৩ মহিলা সামান্য সুস্থ্য হলে বাড়ীতে ফিরে আসে। এর পর দীর্ঘ ২৫ দিন পর গত শনিবার দিবাগত রাতে শিল্পী খাতুন মারা যায়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পি পি এম জানান, এ ব্যাপারে শিল্পী খাতুনের মা বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই উপরে উল্লেখিত অভিযুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছে উপজেলার বকচর গ্রামের মৃত ফজল হক আকন্দের ছেলে খোকা মিয়া (৫৫) তার মেয়ে খুশি বেগম (২৫) ও জামাই অনন্তপুর গ্রামের তবিবুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft