শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

ছুটি শেষে অফিস খুলছে, ঢাকায় ফিরছে মানুষ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের নির্ধারিত ৩ দিনের ছুটি শেষ হয়েছে রবিবার। সোমবার থেকে খুলছে সব ধরনের সরকারি বেসরকারি ও স্বায়ত্বস্বাশিত প্রতিষ্ঠান। ইতিমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছে রাজধানীর কর্মজীবী মানুষ।

ঈদুল ফিতরের ছুটির আগে গত বৃহস্পতিবার ছিল শেষ অফিস। অফিস করেই অনেকে ওইদিনই পরিবারের সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে গেছেন নিজ জেলায়, নিজ গ্রামে। এবার ঈদের ছুটি ছিল মোট তিনদিন। এরমধ্যে দু’দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। ঈদের ছুটি বলতে শুধু রবিবার একদিনই পেয়েছেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারিরা।

বরাবরই ঈদুল ফিতরের ছুটি ঘোষণার সময় বাড়তি একদিন হাতে রেখে ঘোষণা করা হয়। এবারও ১৫ থেকে ১‌৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি ঘোষণা করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে যদি ঈদ ১৬ জুন শনিবারের পরিবর্তে ১৭ জুন রবিবার অনুষ্ঠিত হতো তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ১৮ জুন সোমবার বাড়তি আরো একদিন ঈদের ছুটি ভোগ করার সুযোগ পেতেন। কিন্তু তা হয় নি। শুক্রবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশে ঈদ উদযাপিত হয়। ফলে রবিবারই শেষ হয় ঈদের ছুটি। আজ সোমবার থেকে যথারীতি খুলছে অফিস-আদালত।

অন্যদিকে সংক্ষিপ্ত ছূটি শেষেই ফিরতে হচ্ছে কর্মজীবী মানুষের। যারা ঈদের ছুটির সাথে অতিরিক্ত ছুটি পাননি তাদের আজকে অফিস হাজিরা দিতে হবে। সেই হিবেস ধরে অনেকেই ঢাকায় ফিরেছেন রবিবার রাতেই।

তবে বেশিরভাগই সোমবার সকালে ঢাকায় এসে অফিস করবেন। এদিনের যাত্রাও তুলনামুলক স্বস্তিদায়ক ছিল। সকালে ঢাকায় পেৌছানো বেশিরভাগ বাস, ট্রেন ও লঞ্চ এসেছে প্রায় ভর্তি। এর বেশিরভাগ যাত্রীই ছিল কর্মজীবী মানুষ।

রাজধানীর ব্যাংক ও অফিসপাড়ায় সব ধরনের প্রতিষ্ঠান খোলা হলেও নেই কর্মব্যস্ততা। আজ প্রথম দিনে ঈদের শুভেচ্ছা বিনিময়েই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। কাল মঙ্গলবার থেকেই আবার সরগরম হয়ে উঠবে অফিস আদালত।

এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্ম ব্যাস্ত মানুষ। ঢাকার কমলাপুর রেল ষ্টেশন, গাবতলী, সায়েদাবাদ, মহাখালি বাসট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভীড় দেখা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft