সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স:ডিএমপি কমিশনার

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ৭০ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমরা যদি থাকি, চাঁদাবাজ থাকবে না। চাঁদাবাজ যেই হোক, তার কোমরে রশি দিয়ে বিচারে সোপর্দ করা হবে। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। পুলিশের পক্ষ থেকে আমাদের টহলকে অনেক জোরদার করব। বিভিন্ন স্টার্টিং পয়েন্টে তল্লাশিচৌকি বসাব, চেকপোস্ট বসাব।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন ইম্পোরট্যান্ট রাস্তাগুলোকে আমরা কোণ দিয়ে জিগজ্যাগ করে দেব, যাতে সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই সিকিউরিটি গার্ড, পুলিশ, তল্লাশি সবকিছু মিলিয়ে আমরা একটি সমন্বিত নিরাপত্তাব্যবস্থা তৈরি করব।

বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেউ যাতে অতিরিক্ত বাসভাড়া বা চাঁদাবাজি করতে না পারে, সে জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোবাইল কোর্ট কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft