সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

গোবিন্দগঞ্জে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক।। ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারে জুয়ার আসর থেকে পুলিশের হাতে আটক ৪ জুয়ারু’ কে তিন দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামদিয়া বাজারের দেওয়ানজী চৌধুরীর ছেলে তারেক চৌধুরীর ছত্র-ছায়ায় দালাল অফিসের নাম ভেঙ্গে একটি ঘরে বেশ কিছু দিন যাবত জুয়ার আসর বসিয়ে প্রতি রাতে লাখ লাখ টাকার জুয়া খেলা চলছিল। শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাহফুজ, এস আই আনিছসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সময় হাতে নাতে পাঁচবিবি উপজেলার আওলাইনের কাঠালিয়া গ্রামের দারাজ আলীর ছেলে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবুজ(৩৫), কামদিয়া ইউনিয়নের এনায়েত পুর গ্রামের মৃত আইজার রহমানের ছেলে মিঠু (২৮),একই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে জিল্লুর(৪০) ও পাশ্ববর্তী মহিষমুড়ি গ্রামের ইজারত আলীর ছেলে আলমগীরকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম ঘটনাস্থলে গিয়ে শত -শত জন সাধারনের মাঝে জুয়ার কুফল সম্পর্কে অবহিত করে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেক জুয়ারুর ৩দিন করে কারাদন্ড প্রদান করেন।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft