1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাজীপুরে নৌকার দ্বিগুণ ভোট, এটা অব্যাহত উন্নয়নে অকুণ্ঠ জনসমর্থন: কাদের - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

গাজীপুরে নৌকার দ্বিগুণ ভোট, এটা অব্যাহত উন্নয়নে অকুণ্ঠ জনসমর্থন: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার বিকালে ভোটগ্রহণ শেষে দুই কেন্দ্রের ফলাফল পাওয়ার পর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, ইভিএমে প্রাপ্ত ফলাফল অনুসারে বলা যায়- দ্বিগুণ ভোটে গাজীপুরে জয়লাভ করবে নৌকা প্রতীক। অব্যাহত উন্নয়নের কারণেই জনগণ এ অকুণ্ঠ সমর্থন দিয়েছে।

উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতি জনগণের এ সমর্থন জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে সিটি নির্বাচনের মতো জাতীয় নির্বাচনে প্রত্যাখ্যাত হবে বিএনপি।

একশ’টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গাজীপুর এবং নয়াপল্টন সকাল থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আদতে এর কোনো ভিত্তি নেই। পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের এজেন্টরা যদি না-ই আসে, তাহলে কী করে বের করে দেয়ার কথা আসে?

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft