1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধা জেলায় পৃথক ঘটনায় ২ কিশোরী ধর্ষনের মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধা জেলায় পৃথক ঘটনায় ২ কিশোরী ধর্ষনের মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধায় দুই কিশোরীকে ধর্ষনের দায়ে অভিযুক্ত ৬ বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে আজ ১১ জুন সোমবার বিকেলে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ-গাইবান্ধা জেলা শাখা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত রবিবার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায় মেয়েটি (১৫) তার এক বন্ধুর সাথে দেখা করতে গেলে সাদেকুল, রব্বানী, মাহিন, নাজমুল ও মোস্তা মিয়া নামে ৫ জন তাকে ভয়ভীতি দেখিয়ে রাতে আখ ক্ষেতে গণ ধর্ষন করে। এ ছাড়া গত বুধবার ওই উপজেলার অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরী (১৪) কে জমিতে ছাগল চড়ানোর সময় ধর্ষন করে শ্রীরামপুরের আজম খানের বখাটে ছেলে সুজন মিয়া। দু’জনকেই আশংকাজনক অবস্থায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা গুলোতে অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্ঠান্ত মুলক শাস্তির দাবীতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি তুলে দেন মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুরনূর ছড়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক রিকতু প্রসাদ, মহিলা পরিষদ নেত্রী ও সাবেক কাউন্সিলর মাহফুজা খানম মিতা ।

এ সময় তারা বলেন, মামলা হওয়ার পরও প্রভাবশালী পরিবারের ওই ৬ ধর্ষক এখনও ধরা পড়েনি। ফলে ধর্ষিতা দুই কিশোরীর পরিবার আতংকে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে এ ক্ষেত্রে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft