শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গাইবান্ধায় ২ শিশু ধর্ষিত: ২ ধর্ষক আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৬৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক স্থানে গতকাল রবিবার সন্ধ্যায় ও রাতে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিত দুই শিশুকে গুরুতর অসুস্থ্য অবস্থায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও ধর্ষিতার স্বজনরা জানায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামের আজাদ মিয়ার দ্বিতীয় শ্রেণির শিশু কন্যাকে গতকাল রবিবার সন্ধ্যায় তার প্রতিবেশী বখাটে যুবক নয়ন মিয়া টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতার চিৎকারে তার বাবা মা ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

অপরদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বাঁশহাটা গ্রামে রোববার রাত ৮টায় ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী তার বাড়ির পাশে নানার বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে পূর্ব থেকৈ ওৎ পেতে থাকা শাকিল মিয়া ও তার বন্ধু ফারুক মিয়া নামের দুই বখাটে মেয়েটির মুখ চেপে ধরে পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতার চিৎকারে বখাটে শাকিল ও ফারুক  পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুললাহ আল ফারুক বলেন, ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া ধর্ষক নয়ন মিয়াকে ধরতে পুলিশী অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft