সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ির হামলায় ৫ পুলিশ সদস্য আহত : দেশীয় অস্ত্র ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গুলি বিদ্ধ অবস্থায় আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধায় চলমান মাদক বিরোধী অভিযানে ব্রীজ রোডে নতুন ব্রীজ সংলগ্ন শহর রক্ষা বাঁধে আজ রাত ১২ টায় মাদক ব্যাবসায়ীরা পুলিশের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করলে ৫ জন পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে এঘটনায় গুলি বিদ্ধ অবস্থায় তিন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।ঘটনা স্থল থেকে বিপুল পরিমান ইয়াবা ও দুটি বেকি উদ্ধার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গাইবান্ধা মহুরীপাড়ার রফিকুল ইসলামের ছেলে ইয়াবা ব্যাবসায়ী জীমকে গতকাল রাতে পুলিশ আটক করে তার দেয়া তথ্য অনুযায়ী মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ি চক্রকে গ্রেফতারে ব্রীজ রোডে নতুন ব্রীজ সংলগ্ন শহর রক্ষা বাঁধে গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়। সে সময় পুলিশ গুলি ছুড়লে অপর ইয়াবা ব্যাবসায়ী মশিউর ও সবুজকে গুলি বিদ্ধ অবস্থায় পুলিশ আটক করে। এসময় আটককৃত জীমও গুলি বিদ্ধ হয়।

আহত ইয়াবা ব্যাসায়ী মশিউর ব্রীজ রোডের নবাব আলী ও সবুজ সরকার পাড়ার মোজাম্মেলের ছেলে।
এরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এখবর নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তারাও চিকিৎসাধীন আছে। এসময় দুটি দেশীয় অস্ত্র বেকি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft