সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

ঈদের যুদ্ধবিরতিতে অস্ত্র ছাড়াই কাবুলে ঢুকলো তালেবান যোদ্ধারা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ৫২ বার পড়া হয়েছে

কাবুলের পুলিশ বলছে, ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে। খবর বিবিসি

একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করছে এই দৃশ্য দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি।

মাত্র কয়েকদিন আগেও দু’পক্ষ পরস্পরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু, শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন।

একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সাথে এই আপোষের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না।

আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে।

বিবিসির সংবাদদাতারা বলছেন, এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান।

সূত্র: বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft