শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

আর্জেন্টিনার মতো ভক্তদের হতাশ করে মাঠ ছাড়ল ব্রাজিল!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

রাশিয়া বিশ্বকাপের প্রথম খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দুর্দান্ত খেলেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দেশ-বিদেশে ব্রাজিল আর্জেন্টিনা দলের সবচেয়ে বেশি সাপোর্টার রয়েছে। বিশ্বকাপ খেলায় এবারই প্রথম চান্স পাওয়া দুর্বল আইসল্যান্ডে সাথে ড্র করে মাঠ ছাড়ায় আর্জেন্টিনা ভক্তরা হতাশ হয়েছে। আর্জেন্টিনা তাদের ভক্তদের যেমন হতাশ করেছে। ব্রাজিলের খেলোয়াররাও হতাশ করেছে ভক্তদের। সুইজারল্যান্ডের সাথে ড্র করেই মাঠ ছেড়েছে ব্রাজিল।

খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় প্রথম সুইজারল্যান্ডের জালে বল পাঠান ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার কৌতিনহো। তবে বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত উভয়পক্ষের কেউ আর গোল করেত পারেনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কেলার ৪৬ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ক্যাসেমিরো। খেলার ৪৯ মিনিটে কর্ণারের শর্টে হেড করে ব্রাজিলের জালে বল পাঠান সুইজারল্যান্ডের ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার স্তেভেন জুবার। এ গোলের মাধ্যমে খেলার সমতায় ফিরে সুইজারল্যান্ড। এরপরই ব্রাজিল একাধিববার গোল করার সুযোগ পেলেও গোল করতে পারেনি কেউ।

এদিকে খেলার ২৪ মিনিটে নেইমারকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সুইজারল্যান্ড অধিনায়ক স্তেফান লিখস্টাইনার। এরপর নেইমারকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন সুইজারল্যান্ডের ২২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার ফাবিয়ান শায়ের। সেই নেইমারকেই ফের ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন ভালোন বেহরামি। বেশ বয়েকবার গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। শেষে ড্র নিয়েই মাঠ ছাড়ে উভয় দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। যদি নেইমারের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছিল যে, নেইমার খেলার জন্য শতভাগ ফিট নয়। তবে শেষ পর্যন্ত মাঠে নেমেছে নেইমার। খেলার অধিকাংশ সময়ই বল ছিল ব্রাজিলের দখলে।

ব্রাজিল একাদশ: অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো, পওলিনহো, ক্যাসেমিরো, কৌতিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সোমার, মানুয়েল আকানজি, হারিস সেফেরোভিচ, স্তেফান লিখস্টাইনার, গ্রানিত ঝাকা, ভালোন বেহরামি, রিকার্দো রদ্রিগেজ, স্তেভেন জুবার, হেরদান শাকিরি, ফাবিয়ান শায়ের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft