সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

আমেরিকা দুর্বেত্তের মতো আচরণ করছে: ইরান

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৪৭ বার পড়া হয়েছে

আমেরিকার আইন ভঙ্গকারী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেছেন, আমেরিকা একের পর এক আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বেচ্ছাচারিতার চালিয়ে যাচ্ছে। যার মাধ্যমে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে দুর্বৃত্তের মতো আচরণ করে যাচ্ছে।

বিশ্বের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা পৃথক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী জারিফ। আমেরিকা ও ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে গত ৮ মে আমেরিকার বেরিয়ে যাওয়ার জের ধরে এ চিঠি লিখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

চিঠিতে জারিফ বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদনের মাধ্যমে ওই সমঝোতা একটি আন্তর্জাতিক আইন হিসেবে চিহ্নিত হয়। কিন্তু সম্পূর্ণ অবৈধভাবে এই চুক্তি থেকে বেরিয়ে গেছে আমেরিকা। ওয়াশিংটনের এ ধরনের উদ্ধত আচরণের নিন্দা জানাতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

চিঠিতে তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে নিজে বেরিয়ে যাওয়ার পর এখন অন্যান্য দেশকেও এটি থেকে বের করে নেয়ার জন্য দুর্বৃত্তের মতো আচরণ করছে আমেরিকা। এর মাধ্যমে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতাকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার চিঠিতে আরো বলেন, দীর্ঘদিনের নিখুঁত, স্পর্শকাতর ও ভারসাম্যপূর্ণ বহুপক্ষীয় আলোচনা শেষে ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা অর্জিত হয়েছিল তাতে পরিবর্তন আনা বা তা নিয়ে আবার আলোচনায় বসা সম্ভব নয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে সম্পাদিত ওই পরমাণু চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্ন্তলর।কিন্তু ইরান চুক্তির মানছে না অভিযোগ করে চলতি বছরের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। একই সাথে ইরানের উপর পূর্বের সকল নিষেধাজ্ঞা পূনরায় চালু করার ঘোষণা দেন। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে নতুন করে কোনো সমঝোতা অর্জনের জন্য তেহরানকে বেশ কিছু শর্ত বেধে দেন। তেহরান তাৎক্ষণিকভাবে ওইসব শর্ত প্রত্যাখ্যান করেছে।

যদিও মার্কিন প্রেসিডেন্টের ইরানের সাখে করা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত মানেনি স্বাক্ষরকারী অন্য পক্ষগুলো। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে ওই পক্ষগুলোর সঙ্গে ইরানের ব্যাপকভিত্তিক আলোচনা চলছে।

সুত্র: পার্সটুডে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft