সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৪৬ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এ অভিযানে ২৩ সন্ত্রাসী আহত হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র বাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।

এতে আরও বলা হয়, নানগারহার, গজনি, উরুজগান, জাবুল, হেরাত, ফারিয়াব, বাগলান, তাখার, বাদাখশান এবং হেলমান্দে পরিচালিত ওই যৌথ অভিযানে অন্তত ৮৭ সন্ত্রাসী নিহত এবং আরও ২৩ সন্ত্রাসী আহত হয়েছে।

নানগারহারে নিহতদের মধ্যে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের ১৯ সদস্য ছিল। ফারিয়াব প্রদেশে নিহতদের মধ্যে ছিল তালেবান কমান্ডারসহ তাদের বেশ কজন সদস্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft