মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ৫১ বার পড়া হয়েছে

তুরস্কে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতা ২০১৮ এর বিচারক হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের নাগরিক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি মাওলানা ক্বারি মুহাম্মদ ইউসুফ (র) এর বড় ছেলে।

এ প্রতিযোগিতায় ৭৫টি দেশ অংশগ্রহণ করছে। ৩০ মে এ প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোয়ান।শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী তুরস্ক সরকারের রাষ্ট্রীয় অতিথি হয়ে গত ১৮ মে ঢাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী বাংলাদেশিদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কোরআনের উপরে সর্বোচ্চ ডিগ্রি মুত্তাসিল সনদের অধিকারী ও ১০ ক্বিরাতের বিশেষজ্ঞ। শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী আন্তর্জাতিক ক্বিরাত তেলাওয়াত সংস্থা (ইক্করা) এর সহ-সভাপতি।

এর আগেও তিনি ব্রুনাইয়ে ৬০তম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ২০১৮, জর্ডান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০১৭, অল ইন্ডিয়া ক্বিরাত প্রতিযোগিতা ২০১৭ এর বিচারক ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft