সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

রোজার ঈদে আসছে পরী মনির ‘আমার প্রেম আমার প্রিয়া’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

গেল ঈদের মৌসুমে ঢালিউডের তরুণ মুখ পরী মনি হাজির হয়েছিলেন ‘রক্ত’, ‘সোনাবন্ধু’ ছবি নিয়ে। এবারের রোজার ঈদে মুক্তি পাচ্ছে পরী মনির ‘আমার প্রেম আমার প্রিয়া’।

এমনটাই জানালেন চলচ্ছিত্রটির পরিচালক শামীমুল ইসলাম শামীম।

সম্প্রতি ‘আমার প্রেম আমার প্রিয়া’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এর পরপরই নির্মাতা এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে মহাসমারোহে সিনেমাটি মুক্তি পাবে’।

‘আমার প্রেম আমার প্রিয়া’য় পরীর বিপরীতে আছেন কায়েস আরজু। ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির একটি গান ও টিজার। এর মধ্যে টিজারটি আলোচনার খোরাক হয়েছে অনলাইনে।

‘আমার প্রেম আমার প্রিয়া’তে আরজু নাপিতের ছেলে ও পরী মনি চেয়ারম্যানের মেয়ে। তাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আলীরাজ ও মিশা সওদাগর।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’। আরো অভিনয় করছেন রেবেকা ও ডন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft