শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রমজান মাসে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থার কার্যালয়ের জন্য নতুন সূচি নির্ধারণ করেছে সরকার। ওই সময়ে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস খোলা থাকবে।

সোমবার (০৭ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৯ থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। মাঝে ১টা ১৫ মিনিট থেকে ১ টা ৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এ সূচি

সুপ্রিম কোর্ট তার নিজস্ব এবং এর আওতাধীন বিভিন্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করবে।

এছাড়া ব্যাংক ও বীমাসহ অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা এবং জরুরি সেবাখাতে নিয়োজিত অন্য প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী এই সময়ের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft