মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

নাজিব রাজাক ও তার স্ত্রীর মালয়েশিয়া ত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ মে, ২০১৮
  • ৪০ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এবং তার স্ত্রীর ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির অভিবাসন বিষয়ক কর্মকর্তারা শনিবার (১২ মে) এ নিষেধাজ্ঞা জারি করেছে।

বৃহস্পতিবার (১০ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ শপথ নেয়ার একদিন পর এ ঘটনা ঘটলো।

অভিবাসন কর্তৃপক্ষ বলছে, নাজিব রাজাক এবং তার স্ত্রী মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন না।

শনিবার পরিবার নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব। তার এই বিদেশ সফরের আগেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

এক টুইটে নাজিব জানান, মালেয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ তাকে জানিয়েছে যে তিনি ও তার পরিবারের সদস্যরা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কোনও কারণ জানাননি তিনি। এ সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন…
জনগণের রায় মেনে নিলেন নাজিব
কুয়ালালামপুর: মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জনগণের দেয়া রায় মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ৯২ বছর বয়সী শক্তিশালী নেতা মাহাথিরের কাছে তার ক্ষমতাসীন জোট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এ ফলাফল মেনে নিলেন।

বৃহস্পতিবার জনগণের রায় মেনে নিয়ে নাজিব বলেন, ‘আমি জনগণের রায় মেনে নিয়েছি। কোন একক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে দেশের প্রধানমন্ত্রী হবেন তা রাজার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় ছিল নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনাল। একসময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ২২বছর ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরে নিজের দলের বিপক্ষে দাঁড়িয়ে জয় পেলেন মাহাথির। খবর এএফপি’র।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft