
গাইবান্ধায় জাতীয় শ্রমিকলীগ শহর শাখার আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে আজ ২ মে বুধবার বিকালে পাবলিক লাইব্রেরী চত্বের জাতীয় শ্রমিকলীগ শহর শাখার সভাপতি ময়নুল হক বিএ এর সভাপতিত্বে শ্রমিক কর্মচারি সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত শ্রমিক কর্মচারি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি এ্যাড.সৈয়দ শামস উল আলম হিরু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনার ঘোষিত, সংয়সম্পূর্ন দেশ, মুক্তিযুদ্ধের কাংঙ্খিত বাংলাদেশ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
এর আগে প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় শ্রমিকলীগ শহর শাখার নেতৃবৃন্দ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তিনি এসময় তিনি সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যায়ে আলোকপাত করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোতাহারুল ইসলাম বাবলু,জেলা আওয়ামীলীগ নেতা ঝন্টু, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক শুধাংশু কুমার রায়,সহ- সভাপতি সাদেকুল ইসলাম মুরাদ, জেলা মটর শ্রমিক নেতা আব্দুল করিম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিংকু,
শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ হাসান জসিম, জাতীয় শ্রমিকলীগ শহর শাখার সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ বাপ্পী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় শ্রমিকলীগের গাইবান্ধা শহর শাখার সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।










