মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেন – জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ৩৯তম জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আজ ৯ মে বুধবার বিকেলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি গৌতম চন্দ্র পাল ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, বিজ্ঞান ক্লাবের ধীরেশ চক্রবর্তী উজ্জল প্রমুখ।

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে ৪৪ টি স্টল স্থাপন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft