সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৬২ বার পড়া হয়েছে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কুমিল্লায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি মামলায় দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে আগামী বৃহস্পতিবার (৩১ মে) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে এ আদেশ দেন।

গতকাল সোমবার কুমিল্লায় নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে নড়াইলের মানহানির মামলাটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন আদালত। জামিন আদেশের পরই রাষ্ট্রপক্ষ আদেশের বিরোধিতা করে আবেদন করেন।

আজ আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

গত ২০ মে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২১ মে দুটি আবেদন শুনানির জন্য আদালতের কার্যতালিকায় আসে। এ দুই আবেদন শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির সময় চান। আদালত দুই আবেদনের শুনানির জন্য ২২ মে আড়াইটায় সময় নির্ধারণ করেন। কিন্তু ওই দিন এক মামলায় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শুনানি অসমাপ্ত থাকার পর তা ২৩ মে পর্যন্ত মুলতবি করা হয়।

পরে শুনানি আবারো ২৪ মে পর্যন্ত মুলতবি করেন আদালত। এরপর রবিবার তিনটি মামলায় উভয় পক্ষের শুনানি শেষে আদালত গতকাল আদেশের দিন ধার্য করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft