মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন থেকে

  • আপডেট হয়েছে : সোমবার, ২১ মে, ২০১৮
  • ৪৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ২ জুন শুরু হবে। টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। আর ফিরতি টিকিট বিক্রি হবে ৯ থেকে ১৩ জুন পর্যন্ত।

রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী ২ জুন সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ২৪টি কাউন্টারে একসঙ্গে আগাম টিকিট বিক্রি শুরু হবে। নারীদের জন্য থাকবে দুটি কাউন্টার।

রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুন ধরে নিয়ে রেলওয়ে প্রস্তুতি নিচ্ছে। আগামী ২ জুন অগ্রিম ও ৯ জুন ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি ও সার্বিক ব্যবস্থাপনা ঘোষণা দেবেন।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী ২ জুন অগ্রিম ও ৯ জুন ফিরতি টিকিট বিক্রি শুরু করা হবে। ২ জুন বিক্রি হবে ১১ জুন যাত্রার টিকিট, আর ৩ জুন ১২ জুনের টিকিট বিক্রি হবে । এ ছাড়া ৪, ৫ ও ৬ জুন যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে।

অন্যদিকে আগামী ৯ জুন ঈদ-পরবর্তী ১৮ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে। ১০, ১১, ১২ ও ১৩ জুন যথাক্রমে ১৯, ২০, ২১ ও ২২ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৬ জুন ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ ধরে নিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এ জন্য রেলওয়েতে প্রস্তুতি চলছে। ঈদ উপলক্ষে নিয়মিত কাউন্টারের পাশাপাশি অতিরিক্ত কাউন্টার থেকেও অগ্রিম টিকিট বিক্রি হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, আমরা ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ পেয়েছি। ইতোমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করতে স্ব স্ব স্থানে কাজ শুরু করে দিয়েছি। এবার প্রায় ২৪টি কাউন্টার থেকে একযোগে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট কালোবাজারি রোধে পুরো স্টেশনের সঙ্গে কাউন্টারের ভেতর ও বাইরে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনা করা হচ্ছে। ছাদে যাত্রী ওঠা রোধে আমরা কঠোর হচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft